- আচ্ছা, যে মানুষটা তোমাকে পাগলের মত ভালবাসে; তোমার জন্য যে সব করতে রাজি- তাকে ভালবাসোনা কেন ?
- "ভালবাসা তো আর একপাক্ষিক না। আমারও তাকে পছন্দ হতে হবে। সে ভালবাসলেই যে আমাকে ভালবাসতে হবে সেরকম তো কোন নিয়ম নেই।"
- "ভালবাসা তো আর একপাক্ষিক না। আমারও তাকে পছন্দ হতে হবে। সে ভালবাসলেই যে আমাকে ভালবাসতে হবে সেরকম তো কোন নিয়ম নেই।"
ভাল যুক্তি।
- আচ্ছা, বাবা-মাকে ভালোবাসো কেন> কেন নিজের বাবা-মা ? অন্যের বাবা-মাকে নয় কেন?
- "মাথা খারাপ নাকি!! বাবা-মাকে ভালবাসবোনা কেন!! অন্যের বাবা-মাকে ভালবাসতে যাব কেন? তারা তো আমাকে জন্ম দেয় নি, তারাতো আমাকে ভালবাসে না"
- ও, ভালবাসার বিনিময়ে ভালবাসা !! তাহলে প্রেমিক বেচারা কি দোষ করল?
- "ভালবাসার বিনিময়ে ভালবাসা হবে কেন!! বাবা-মাকে ভালবাসে না এরকম কেউ আছে নাকি !!"
- পালিয়ে বিয়ে করে ফেলার সময় তাদের কথা মনে হয় না যে !!
- "ধুর মিয়া!! কিসের সাথে কি মিলান !!"
-আচ্ছা তাও বাদ দিলাম, প্রাক্তন প্রেমিক যখন সব সম্পর্ক ছিন্ন করল, ধোঁকা দিল, তোমার বিশ্বাসের অমর্যাদা করল, তখন পরিবারের পছন্দ করা ছেলের সাথে হাসিমুখে বিয়ের পিঁড়িতে বসে পড়লে কেন? সেই হতভাগ্য তো তখনও তোমার অপেক্ষায় ছিল !!
-"সাত বছরে যে আমার মন জয় করতে পারলনা, তার মত লুজারকে জীবনসঙ্গী করে লাভ কি?"
আসলেই, লাভ কি ?