আজ নীরার বিয়ে। টেবিলের ওপর বিয়ের কার্ডটা আমার দিকে তাকিয়ে উপহাস করছে যেন।
বাসায় খাওয়ার মত কিছু নেই, রান্না হয়নি। পকেটে একটা টাকাও নেই।
বাইরে গিয়ে কিছু খেয়ে আসব সে উপায়ও নেই।নীরার বিয়েতে নিশ্চয়ই ভাল ভাল রান্না হয়েছে, চলে যাব নাকি? পেট পুরে খাওয়া যাবে। প্রেমিকার বিয়ে খেতে এসেছি দেখে মানুষ হাসাহাসি করতে পারে। করুক। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
নীরার কাছে আমার একটা কবিতার ডায়েরি আছে, এই সুযোগে সেটাও নিয়ে আসতে হবে।